অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। ৯৫ রানের জবাবে খেলতে নেমে ৯ বল হাতে রেখেই জয় পায় সুমাইয়া আক্তারের দল। বুধবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কার মেয়েদের প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ গড়তে পারেনি লঙ্কান মেয়েরা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৫ রান করে সফরকারীরা। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ২১ রান এসেছে রেশমি নেথারাঞ্জলির ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন নিশিতা আক্তার নিশি ও রাবেয়া। জবাবে খেলতে নেমে সহজেই জয় পায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ইভা ও ইরা। দুজনেই ২৭ রান করেছেন। উল্লেখ্য, বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় এই সিরিজে পাকিস্তানও খেলছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।