তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারাল বাংলাদেশ। ২৪৮ রানের জবাবে খেলতে নেমে ৪৮.৫ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২৩২ রান করে শ্রীলঙ্কা। এই জয়ে ১-১ সমতায় ফিরল টাইগাররা। এর আগে, প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে হারিয়েছিল শ্রীলঙ্কা। শনিবার কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় সংগ্রহ ১০ স্পর্শ করতেই বিদায় নেন ওপেনার তানজিদ হাসান তামিম (৭)। এরপর ৬৩ রানের জুটি গড়ে ভালো কিছুর ইঙ্গিত দেন পারভেজ হোসেন ইমন ও নাজমুল হোসেন শান্ত। ইমন ফিফটি তুলে নিলেও ১৪ রান করে বিদায় নেন শান্ত। এরপর তাওহিদ হৃদয় ও ইমন মিলে আরেকটি জুটি গড়ার চেষ্টা করেন। এটি বেশিদূর এগোতে পারেনি। কারণ ফিফটির পর ইনিংস বড় করতে পারেননি ইমন। লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে বোল্ড হয়ে ফেরেন ব্যক্তিগত ৬৭ রানে। পাঁচে নামা মেহেদি হাসান মিরাজও পারেননি টিকে থাকতে। বাংলাদেশ দলের অধিনায়ক ১০ বলে করেছেন ৯ রান। বিপর্যয়ে হাল ধরেছিলেন শামিম ও হৃদয়। কিন্তু তারাও জুটি ধরে রাখতে পারেননি। শামিম ভালো শুরুর ইঙ্গিত দিলেও করতে পারেন ২২ রান। জাকের আলীও উইকেটে সেট হয়েছিলেন। কিন্তু দলকে ২০০ পার করার পর তারও বিদায় ঘটে ব্যক্তিগত ২৪ রানে। তবে হৃদয় ফিফটি তুলে নেন। কিন্তু তানজিমের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে ফেরেন হৃদয় (৫১)। এই পরিস্থিতিতে সাকিব নিজেই দায়িত্ব কাঁধে তুলে নেন। খেলেন ২১ বলে অপরাজিত ৩৩ রানের ঝড়ো ইনিংস। কিন্তু অপরপ্রান্তে আর কেউ সঙ্গ দিতে না পারায় দলকে আড়াইশ পার করাতে পারেননি তিনি। বাংলাদেশের ইনিংসও থামে ৪৫.৫ ওভারে ২৪৮ রানে। শ্রীলঙ্কার হয়ে ৪ উইকেট পান আশিথা ফার্নান্দো, ৩ উইকেট নেন হাসারাঙ্গা। জবাবে খেলতে নেমে শুরুতেই হোঁচট খায় লঙ্কানরা। দলীয় ৬ রানের মাথায় ওপেনার পাতুম নিসাঙ্কার উইকেট খোয়ানোর পর দ্বিতীয় উইকেটে ৬৯ রানের দারুণ এক জুটি গড়েছিলেন কুশল মেন্ডিস ও নিশান মাদুশকা। এই জুটি ভেঙে দুই ব্যাটারকেই সাজঘরের পথ চিনিয়েছেন স্পিনার তানভীর। এরপর লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কার উইকেট শিকার করেছেন খণ্ডকালীন বোলার শামীম পাটোয়ারী। এরপর কামিন্দু মেন্ডিস ও দুনিথ ভেল্লালাগেকে সাজঘরের পথ ধরান তানভীর। পরে জানিথ লিয়ানাগে ছাড়া আর তেমন কেউ রান করতে পারেননি। তার দুর্দান্ত ব্যাটিং অবশ্য লঙ্কান ভক্তদের জয়ের আশা দেখিয়েছিল। শেষপর্যন্ত জানিথ লিয়ানাগে ৭৮ রানে মুস্তাফিজের বলে সাজঘরে ফেরেন। তার আউটেই কার্যত শেষ হয় শ্রীলঙ্কার জয়ের আশা।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।