তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৯৯ রানে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ। এতে ২-১ ব্যবধানে সিরিজ জিতল শ্রীলঙ্কা। ২৮৫ রানের জবাবে খেলতে নেমে ৩৯.৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৮৬ রান করে টাইগাররা। মঙ্গলবার পাল্লেকেলেতে টস জিতে ব্যাট করতে নামা লঙ্কানদের শুরুটা ভালো না হলেও দ্রুত ঘুরে দাঁড়ায় তারা। শুরুতেই মাদুশকা এক রানে ফিরলেও দ্বিতীয় উইকেট জুটিতে কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা যোগ করেন ৫৬ রান। নিশাঙ্কা ৩৫ রানে আউট হন তানভীর ইসলামের বলে। এরপর কামিন্দু মেন্ডিসও টিকতে পারেননি বেশি সময়। তাকে এলবিডব্লিউ করে ফেরান মেহেদী হাসান মিরাজ। একপর্যায়ে ১০০ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে শ্রীলঙ্কা। তবে সেখান থেকে দলকে টেনে তোলেন কুশল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা। চতুর্থ উইকেট জুটিতে তারা গড়েন ১২৪ রানের দুর্দান্ত পার্টনারশিপ। ৬ষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন কুশল মেন্ডিস, যা বাংলাদেশের বিপক্ষে তার দ্বিতীয় শতক। তিনি করেন ১১৪ বলে ১২৪ রান। আসালাঙ্কার ব্যাট থেকে আসে ৫৮ রান। শেষদিকে অবশ্য বাংলাদেশের বোলাররা ফের ম্যাচে ফিরে আসেন। কুশল ও আসালাঙ্কাকে ফেরানোর পর আর কোনো বড় জুটি গড়তে পারেনি লঙ্কানরা। লিয়ানাগে ১২ রান, ভেল্লালাগে ৬ রানে দ্রুত বিদায় নেন। ওয়ানিন্দু হাসারাঙ্গা ১৮ রান ও চামিরা ১০ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম ও শামীম হোসেন। জবাবে খেলতে নেমে ৩৯.৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৮৬ রান করে টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন তাওহিদ হৃদয়। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করে করেন ইমন ও মিরাজ। এ ছাড়া জাকের আলী ২৭, তানজীদ হাসান ১৭ ও শামীম হোসেন ১২ রান করেছেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।