শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হেরেছে বাংলাদেশ। বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ২৪৪ রানের জবাবে খেলতে নেমে ৩৫.৫ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৬৭ রান করে মেহেদি হাসান মিরাজের দল। এদিন টস জিতে আগে ব্যাট করতে নামে লঙ্কানরা। তাদের ইনিংসে প্রথম আঘাত হানেন তানজিম। তার বলে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ দেন পাথুম নিসাঙ্কা (০)। এরপর ২৪ রান যোগ করতেই আরও ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। দুটিই তাসকিনের শিকার। সেখান থেকে কুশল মেন্ডিস ও আসালাঙ্কা মিলে জুটি গড়ার চেষ্টা করেন। তারা দুজন মিলে তাদের দলের রান ৮৯ পর্যন্ত নিয়ে যান। ৪৩ বলে ৪৫ রান করা কুশলকে বিদায় করে এই জুটি ভাঙেন অভিষিক্ত বাঁহাতি স্পিনার তানভীর। এরপর জানিথ লিয়ানাগের সঙ্গে মিলে শ্রীলঙ্কাকে দেড়শ পার করান আসালাঙ্কা। সেই জুটির সমাপ্তি হয় শান্তর হাতে। পার্ট-টাইম স্পিনে তিনি ২৯ রান করা লিয়ানাগেকে বিদায় করেন। এরপর আরও দুটি ছোট ছোট জুটি পায় শ্রীলঙ্কা। দুটিতেই মূল ভূমিকা পালন করেন আসালাঙ্কা। এর মধ্যে মিলান রত্নায়েকে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা দুজনেই ২২ রান করে করেন। শেষদিকে লঙ্কান ইনিংস একাই টেনে নেন আসালাঙ্কা। তুলে নেন দারুণ এক সেঞ্চুরি। শেষ ওভারে আসালাঙ্কাকে ১০৬ রানে বিদায় করেন তানজিম। ২৪৪ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। জবাবে খেলতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। এক উইকেট হারিয়ে ১০০ রান করে টাইগাররা। তবে এর পরই শুরু হয় লঙ্কানদের বোলিং তাণ্ডব। ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিসের ঘূর্ণিতে দিশেহারা হয়ে যায় বাংলাদেশি ব্যাটাররা। ১০০ রানে এক উইকেট হারানো বাংলাদেশ মাত্র পাঁচ রান যোগ করতেই দলীয় ১০৫ রানে হারায় আরও সাত উইকেট। নাজমুল রান আউট হওয়ার পর একে একে ফিরেছেন লিটন দাস, তানজিদ হাসান, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান তামিম ও তাসকিন আহমেদ। পরে জাকের আলী আর তানভীর ইসলাম প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। একপর্যায়ে তানভীর ১৯ বলে ৫ রানে সাজঘরে ফেরেন। দলীয় ১২৫ রানে পতন হয় নবম উইকেটের। এরপর মুস্তাফিজকে নিয়ে এগোতে থাকেন জাকের আলী। তবে সেটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। দলীয় ১৬৭ রানে শেষ উইকেটের পতন হয়। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন তানজিদ হাসান। দ্বিতীয় সর্বোচ্চ ৫১ রান করেন জাকের আলী।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।