চলমান নারী বিশ্বকাপে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারানোর লক্ষ্য নিয়ে বিশ্ব মঞ্চে খেলতে নামে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেন মেয়েরা। নিজেদের প্রথম লক্ষ্য পূরণের পর টানা চার ম্যাচ হেরে গেছে নিগাররা।
পাঁচ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আছে বাংলাদেশ। এ অবস্থায় সেমিফাইনালে খেলার সুযোগ এখনো আছে নিগার বাহিনীর। এজন্য শেষ দুই ম্যাচ তো জিততেই হবে আর পাশাপাশি স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ডের হারের অপেক্ষায় থাকতে হবে। আর শ্রীলঙ্কার বিপক্ষে আজ সোমবার বাংলাদেশ হেরে গেলে সেমির স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে।
অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। বাকি একটি সেমিফাইনাল স্থানের জন্য লড়ছে ৫টি দল। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান- তিন দলেরই পয়েন্ট সমান, তবে নেট রানরেটে বাংলাদেশ পিছিয়ে। তাই আজকের ম্যাচটি কার্যত বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই। হারলে বিদায় প্রায় নিশ্চিত আর জিতলে ভারতের বিপক্ষে শেষ ম্যাচে লড়াই চালিয়ে যাওয়ার সুযোগ থাকবে।
চলমান বিশ্বকাপের আসরে বাংলাদেশের দুই টার্গেটের একটি পূরণ হয়েছে ইতোমধ্যে। টানা দ্বিতীয়বার নারী বিশ্বকাপে অংশ নিতে ঢাকা ছাড়ার আগে দুইটি টার্গেটের কথা বলেছিলেন অধিনায়ক নিগার সুলতানা ও কোচ সারোয়ার ইমরান। কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে নিগার বাহিনী জয় পায় ৭ উইকেটে। পাকিস্তানকে হারিয়ে প্রথম টার্গেট পূরণ করে।
এবার দ্বিতীয় টার্গেট শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রের বিপক্ষে জয়কেই দ্বিতীয় টার্গেট বলেছিলেন নিগার। মুম্বাইয়ের পাতিল স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সোমবার বেলা সাড়ে ৩টায় দুই দল মুখোমুখি হবে। সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখার পাশাপাশি লঙ্কান মেয়েদের হারিয়ে বিশ্বকাপের মঞ্চে নিজেদের দ্বিতীয় লক্ষ্য পূরণে মরিয়া বাংলাদেশ।
বিশ্বকাপে নিগার বাহিনীর এটা ৬ নম্বর ম্যাচ। শ্রীলঙ্কারও ৬ নম্বর ম্যাচ। বাংলাদেশ পাকিস্তানকে হারানোর পাশাপাশি হেরেছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। নিগার বাহিনীর আসরে শেষ ম্যাচ ভারতের বিপক্ষে। ব্যাটিং ও ফিল্ডিং ব্যর্থতায় ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জেতা ম্যাচ হেরেছে বাংলাদেশ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।