শ্রীলঙ্কার বিপক্ষে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সোমবার দুপুর ১২টা ৫৫ মিনিটে শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়ে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে মিরপুর একাডেমি মাঠে দলীয় ফটোসেশনে অংশ নেন খেলোয়াড় ও কোচিং স্টাফরা। এর আগে গত শনিবার ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের অধিনায়ক হিসেবে দায়িত্বে আছেন আগের মতোই আজিজুল হাকিম তামিম। এ ছাড়াও স্কোয়াডে জায়গা পেয়েছেন জাওয়াদ আবরার, সামিউল বশির রাতুল, ওলিনরা কালাম সিদ্দিকিসহ আরও কয়েকজন উদীয়মান ক্রিকেটার। মূল স্কোয়াড ছাড়াও অতিরিক্ত হিসেবে রাখা হয়েছে আরও পাঁচজন ক্রিকেটারকে। আগামী ২৪ এপ্রিল ওয়ার্ম-আপ ম্যাচ দিয়ে যুব টাইগারদের শ্রীলঙ্কা সফর শুরু হবে। এরপর ২৬ এপ্রিল হবে প্রথম ওয়ানডে। এ ছাড়া ২৮ এপ্রিল, ১, ৩, ৬ ও ৮ মে হবে সিরিজের বাকি ম্যাচগুলো। সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে হাম্বানটোটায়। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার, সামিউন বাশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, রাফি উজ জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অ্যালিন, সানজিদ মজুমদার, সাদ ইসলাম রাজিন, শাহরিয়ার আহমেদ, মোহাম্মদ আব্দুল্লাহ এবং ফারহান শাহরিয়ার। স্ট্যান্ডবাই- রিফাত বেগ, ইয়াসির আরাফাত, মেহরাব হোসেন সিসান, ফারজান আহমেদ আলিফ এবং শাহরিয়ার আল আমিন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।