আগামী মার্চ ও এপ্রিলে তিন টি-টোয়েন্টি, তিন ওয়ানডে ও দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। পুর্ণাঙ্গ এই সিরিজে ঢাকায় কোনো ম্যাচ নেই। সবগুলো ম্যাচই হবে চট্টগ্রাম ও সিলেটে। আগামী পহেলা মার্চ বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। সেদিনই হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল। লঙ্কানদের বিপক্ষে শুরুতে হবে টি-টোয়েন্টি। ৪, ৬ ও ৯ মার্চের সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে হবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। ১৩, ১৫ ও ১৮ মার্চ হবে ম্যাচগুলো। প্রথম দুই ম্যাচ দিবারাত্রি, দুপুর আড়াইটায় শুরু হবে। শেষটি শুরু সকাল ১০টায়। প্রথম টেস্ট ম্যাচ হবে ২২ মার্চ থেকে সিলেটে। দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে ৩০ মার্চ থেকে। সকাল দশটায় শুরু হবে এই ম্যাচগুলো।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।