ছয় বছর আগের কথা, ২০১৮ সাল। শ্রীলঙ্কার স্বাধীনতা দিবস উপলক্ষে তিন জাতির টি-২০ টুর্নামেন্ট আয়োজন করেছিল দেশটির ক্রিকেট বোর্ড। ফাইনাল খেলতে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১২ রান। শেষ দুই বলে প্রয়োজন ৬ রান। ওভারের পঞ্চম বলে ফ্লিক শটে অবিশ্বাস্য ছক্কায় মাহমুদুল্লাহ রিয়াদ অসাধারণ জয় তুলে ফাইনালে নিয়ে যান বাংলাদেশকে। ওই ম্যাচের পর থেকে টেস্ট, ওয়ানডে ও টি-২০- সব ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে শীতল লড়াই চলছে। ২০২৩ সালের বিশ্বকাপ ক্রিকেটের গ্রুপ পর্বের লড়াইয়েও এমনটি দেখা গেছে। শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলি ম্যাথিউস ‘টাইমড আউট’ হয়েছিলেন সাকিব আল হাসানের আবেদনে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার ওই ম্যাচটিই ছিল দুই দলের সর্বশেষ আন্তর্জাতিক লড়াই। দিল্লির ওই ম্যাচের উত্তেজনা নিয়ে দুই দেশ ফের মুখোমুখি হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আজ সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ৩ ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটি খেলবে আজ সোমবার। ৬ ও ৯ মার্চ বাকি দুটি ম্যাচের ভেন্যুও স্টেডিয়ামটি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।