শ্রীলঙ্কা সিরিজ: অধিনায়ক শান্তর মতামত ছাড়াই দল ঘোষণা
শ্রীলঙ্কা সিরিজ: অধিনায়ক শান্তর মতামত ছাড়াই দল ঘোষণা
BD HIGHLIGHTS
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও দুই ওয়ানডের জন্য মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ঘোষিত দলে তিন সংস্করণের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কোনো মতামত ছিল না। শান্তর অধিনায়ক হওয়া ও দল ঘোষণা পিঠাপিঠি দিনে হওয়াতে পরামর্শ নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। চট্টগ্রামে বুধবার (১৪ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে রাজ্জাক বলেন, ‘ও (শান্ত) তো তখন অধিনায়ক ছিল না। ওর নাম ঘোষণার আগেই দল ঘোষণা (চূড়ান্ত) হয়ে গেছে। এরপর থেকে ওর ইনপুট থাকবে।’ সোমবার নবম বোর্ড সভা শেষে শান্তকে তিন সংস্করণে অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করেন সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিব অব্যাহতি চাওয়ায় বাঁহাতি ব্যাটার শান্তর উপরই আস্থা রাখে বোর্ড। আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে শান্ত-যুগে পা দিবে বাংলাদেশ। টি-টোয়েন্টি দলে ঢুকেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, নাঈম শেখ, এনামুল হক বিজয়, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও আলিস আল ইসলাম। বাদ পড়েছেন রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ ও তানভীর ইসলাম। ওয়ানডেতে ঢুকেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ ও রাকিবুল হাসান। সামনেই আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, এই সিরিজ দিয়ে কি বিশ্বকাপের মিশনও শুরু হচ্ছে? নির্বাচক রাজ্জাক জানান, তাদের নজর শুধু শ্রীলঙ্কা সিরিজের দিকে। ‘প্রথম চিন্তা হচ্ছে শ্রীলঙ্কার সাথে সিরিজ জিততে চাই। যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, টি-টোয়েন্টি দলের সেখানে কিছুটা তো চিন্তা করা দরকার। যেহেতু বিপিএল চলছে মোক্ষম সময় আমাদের মনে হয়েছে।’ আগের নির্বাচক প্যানেলের মধ্যে একমাত্র রাজ্জাকই টিকে আছেন। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে নতুন যুক্ত হয়েছেন হান্নান সরকার। বাদ পড়েছেন আগের মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।