চলতি মাসের ২১ নভেম্বর শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দল। এই সফরে দুটি তিন দিনের ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে তারা। ওয়ানডে ম্যাচগুলো হবে যথাক্রমের ২৪, ২৬, এবং ২৮ নভেম্বর। এরপর ১ থেকে ৩ ডিসেম্বর প্রথম তিনদিনের এবং ৬ থেকে ৮ ডিসেম্বর দ্বিতীয় তিনদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সেই সঙ্গে রাখা হয়েছে ৪ জন অতিরিক্ত ক্রিকেটারও। এই সিরিজে অংশ নিতে বাংলাদেশি কিশোরদের সামনে কঠিন চ্যালেঞ্জ থাকবে, কারণ শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ পর্যায়ে শক্তিশালী দল। দলের কোচ হিসেবে থাকছেন তুষার ইমরান। বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ দল ফেরদৌস কবির, আব্দুল্লাহ আল মুহি, হৃদয় হোসেন, ফারহান সাদিক, অদ্রিত ঘোষ, এহসানুল হক মাহিম, রাকিবুল হাসান, রকিব খান, মাহিনুজ্জামান মাহবির, আতিকুর রহমান আকাশ, আল আমিন হোসেন, আব্দুর রহিম, মাহির ইসমাম চৌধুরী, ইমরান হোসাইন, আল রাফি, সৌরভ কর্মকার। স্ট্যান্ডবাই: এহসানুল মুমিন, মুবাচ্ছির ইসলাম মুনিম, ফাইয়াজ রহমান, কাউসার আহমেদ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।