এশিয়া কাপ ১৭তম আসরে বাংলাদেশের সফলতম ব্যাটার সাইফ হাসান। আসরে সর্বোচ্চ রান করেছেন এই ড্যাশিং ওপেনার। দুইটি হাফ-সেঞ্চুরিতে চার ইনিংসে ১৭৮ রান করেছেন সাইফ। বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৩৯ রান করেছেন তাওহিদ হৃদয়। ৬ ইনিংসে একটি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। চার ইনিংসে একটি হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক লিটন দাস। ইনজুরির কারণে বাংলাদেশের শেষ দুই ম্যাচে খেলতে পারেননি তিনি। সাইফ-হৃদয় ও লিটন ছাড়া এই এশিয়া কাপে বাংলাদেশের হয়ে আর কোনো ব্যাটার ১০০ রানও করতে পারেনি। এশিয়া কাপের বাংলাদেশ ব্যাটারদের পারফরমেন্স: ব্যাটার ম্যাচ ইনিংস রান গড় স্ট্রাইক রেট সাইফ হাসান ৪ ৪ ১৭৮ ৪৪.৫০ ১২৮.০৫ তাওহিদ হৃদয় ৬ ৬ ১৩৯ ২৭.৮০ ১১৩.৯৩ লিটন দাস ৪ ৪ ১১৯ ২৯.৭৫ ১২৯.৩৪ শামিম হোসেন ৬ ৫ ৯৭ ৩২.৩৩ ১১৪.১১ জাকের আলি ৬ ৬ ৭১ ২৩.৬৬ ১০৭.৫৭ উল্লেখ্য, এশিয়া কাপ ১৭তম আসরের সুপার ফোর থেকে মিশন শেষ করেছে টাইগাররা। গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে দুইটিতে জয় ও একটিতে হার এবং সুপার ফোরে সমান তিন ম্যাচে একটি জয় ও দু্টিতে হেরেছে বাংলাদেশ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।