ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এই ম্যাচে ইনিংসের শুরুটা খুব একটা ভালো হয়নি স্বাগতিকদের। ১০ ওভারে ১ উইকেটে ৪০ রান তুলেছিল বাংলাদেশ। পরের ১০ ওভারে দল হারিয়েছে আরও দুটি উইকেট, তুলেছে মাত্র ৩৪ রান। একাদশ ওভারের তৃতীয় বলে গুদাকেশ মোতির বলে আকিল হোসেনের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তাওহিদ হৃদয়। তিনি করেন ১২ রান (২ চার)। এরপর শান্ত দলীয় ৬৮ রানের মাথায় আথানেজের বলে ব্রান্ডন কিংয়ের হাতে ধরা পড়ে ফিরে যান ১৫ রান (২ চার) করে। বর্তমানে সৌম্য সরকার ৩০ ও নতুন ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন ৪ রানে অপরাজিত আছেন। এর আগে দলীয় ২২ রানের মাথায় আউট হয়ে ফিরে যান ওপেনার সাইফ হাসান। ১৬ বল খেলে তিনি ৬ রান করেন। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এরই মধ্যে প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০-তে এগিয়ে টাইগাররা। আজ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে স্বাগতিকদের। টসে জেতার পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, প্রথম ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনে দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজুর রহমান বাংলাদেশের একমাত্র পেসার। চারজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে নামবে বাংলাদেশ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।