টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি এখন তাইজুল ইসলাম। সাকিব আল হাসানকে টপকে সর্বোচ্চ উইকেট শিকারি তাইজুলের উইকেট এখন ২৪৮। শনিবার মিরপুর টেস্টের চতুর্থ দিনে আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাইজুল। তাতেই ২৪৭ উইকেট শিকার করে বনে যান টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি। এর আগে তৃতীয় দিন আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে ৪ উইকেট শিকার করে ২৪৬ উইকেট নিয়ে ছুঁয়েছিলেন সাকিবকে। বাংলাদেশের দেওয়া ৫০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ষষ্ঠ ওভারে আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাইজুল। তাতেই ২৪৭ উইকেট শিকার করে বনে যান টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি। টপকে গেছেন সাকিব আল হাসানকে। পরের ওভারে এসে তাইজুল তুলে নেন অভিজ্ঞ আইরিশ ব্যাটার পল স্টার্লিংকে। শর্ট লেগে থাকা ফিল্ডার মাহমুদুল হাসান জয়কে ক্যাচ দিয়ে ফেরেন ৯ রান করে। ৫৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে তিনি এখন বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি বাংলাদেশের বোলারদের মধ্যে শীর্ষে উঠে আসার পর তাইজুলের উইকেট এখন ২৪৮। এই তালিকায় দুইয়ে থাকা সাকিবের উইকেট ২৪৬। মেহেদী হাসান মিরাজ তিনে অবস্থান করছেন ২০৯ উইকেট নিয়ে। এরপর মোহাম্মদ রফিক, তার ঝুলিতে ১০০ উইকেট। ৭৮ উইকেট নিয়ে পাঁচে মাশরাফি বিন মোর্ত্তাজা। ২০১৪ সালে কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তাইজুল ইসলাম।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।