ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ এখনও চলমান। কানপুরে চলছে সিরিজের শেষ টেস্ট। যদিও বৃষ্টিতে খেলা হয়নি গত দুঈদিন। এরই মধ্যে রবিবার (২৯ সেপ্টেম্বর) টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুল হোসেন শান্তর কাঁধেই থাকছে নেতৃত্বের ভার। তাওহিদ হৃদয়, রিশাদ হোসেনরা আছেন যথারীতি। দলে রাখা হয়েছে মাহমুদউল্লাহকে। অবসরের ঘোষণা দেওয়ায় দলে নেই সাকিব আল হাসান। প্রায় ১৪ মাস পর টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আছেন পারভেজ হোসেন ইমন ও রাকিবুল হাসানকে। চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম। সঙ্গে আছেন তাসকিন-সাকিব-মুস্তাফিজরা। সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর, গোয়ালিয়রে। ৯ অক্টোবর দিল্লিতে দ্বিতীয় এবং ১২ অক্টোবর হায়দরাবাদে মাঠে গড়াবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ স্কোয়াড- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।