যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লিগকে (এনসিএল) নিষিদ্ধ করে দিলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটির সভাপতি হিসেবে ভারতের জয় শাহর দায়িত্ব গ্রহণের পরপরই এমন কঠোর সিদ্ধান্ত এলো। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, আইসিসির তরফে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ক্রিকেট সংস্থাকে বিষয়টি অবহিত করা হয়েছে। প্রসঙ্গত, চলতি বছরই যাত্রা শুরু হওয়া যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগে খেলেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানও। লস অ্যাঞ্জেলেস ওয়েবসের নেতৃত্বে ছিলেন তিনি। আইসিসির নিয়ম অনুযায়ী, প্রথম একাদশে অন্তত সাত জন সেই দেশের ক্রিকেটার রাখতে হবে। কিন্তু আমেরিকার ক্রিকেট লিগ সেই নিয়মের তোয়াক্কা করেনি। তা ছাড়া বেশ কিছু অনুমতি সংক্রান্ত বিষয়েও নিয়ম মানেনি যুক্তরাষ্ট্রের লিগ। এই কারণেই নিষিদ্ধ করা হয়েছে। বেশ কিছু ম্যাচে ৬/৭ জন বিদেশি ক্রিকেটারকে প্রথম একাদশে রাখা হয়েছে। পিচের অবস্থাও খুবই খারাপ ছিল। টুর্নামেন্টের কিছু ম্যাচে ওয়াহাব রিয়াজ, টাইমাল মিলসের মতো পেসারদের বাধ্য করা হয়েছে স্পিন বোলিং করতে, যাতে এই ধরনের উইকেটে খেলতে গিয়ে ব্যাটাররা চোট না পান। সেই সঙ্গে বিদেশি ক্রিকেটারদের লিগে খেলানোর ব্যাপারে প্রয়োজনীয় নথি সংক্রান্ত সমস্যাও ছিল। আমেরিকার লিগে খেলা অনেক বিদেশি ক্রিকেটারের নাকি স্পোর্টস ভিসাই ছিল না। এই ভিসা নিতে প্রায় ১ কোটি ৭০ লাখ রুপি খরচ হয়। এই ভিসা না-নিয়ে অনৈতিকভাবে খরচ কমানোর চেষ্টা করা হয়েছে বলে দাবি। আইসিসি জানিয়েছে, আমেরিকার ক্রিকেট লিগ ঘিরে মাঠে এবং মাঠের বাইরে নানা ধরনের সমস্যা রয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।