আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অলরাউন্ড নৈপুণ্যের এক অনন্য রেকর্ড এতদিন ছিল শুধু বাংলাদেশের সাকিব আল হাসানের দখলে। এবার সেই রেকর্ডে ভাগ বসালেন আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ নবি। সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়েন এই আফগান অলরাউন্ডার। ম্যাচটিতে ফখর জামানকে আউট করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন নবি। এরপর আরও একটি উইকেট নিয়ে ম্যাচ শেষ করেন ৪ ওভারে ২০ রানে ২ উইকেট নিয়ে। এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই হাজার রান ও ১০০ উইকেটের বিরল ক্লাবে নাম লেখান, যেখানে এতদিন একমাত্র সদস্য ছিলেন সাকিব আল হাসান। নবির পরিসংখ্যানও বেশ চোখধাঁধানো। এখন পর্যন্ত ১৩৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আফগানিস্তানের হয়ে ১০১টি উইকেট শিকার করেছেন তিনি। ব্যাট হাতে করেছেন ২২৪৬ রান, গড় ২২.২৪ এবং স্ট্রাইক রেট ১৩৫.৮৭। অন্যদিকে এই ফরম্যাটে সাকিব আল হাসান খেলেছেন ১২৫টি ম্যাচ, করেছেন ২৫৫১ রান এবং শিকার করেছেন ১৪৯ উইকেট।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।