বাংলাদেশ-নেদারল্যান্ডস তৃতীয় ম্যাচে নিজের ১৪তম ফিফটির দেখা পেয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস। মাত্র ২৯ বলে অর্ধশতক ছুঁয়ে ফেলেন তিনি। তার ফিফটির মধ্য দিয়ে ভাঙলেন দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সর্বোচ্চ ফিফটির রেকর্ড। সাকিব টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৩টি ফিফটির দেখা পান। ডাচদের বিপক্ষে প্রথম ম্যাচেই সাকিবকে ছুঁয়েছিলেন লিটন, এবার ছাড়িয়ে গেলেন। বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১৮ ওভার ২ বলে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন লিটন দাস। তবে বৃষ্টির কারণে গতকালের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। বাংলাদেশের ব্যাটাররা ব্যাটিংয়ের সুযোগ পেলেও নেদারল্যান্ডস ব্যাট ধরার সুযোগ পায়নি। ডিএল মেথডে ম্যাচের ফলাফলের জন্য নেদারল্যান্ডসকে অন্তত ৫ ওভার খেলতে হতো। সেই সময়টুকুও দেয়নি বৃষ্টি। তাই শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়। তবে দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছিল টাইগাররা।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।