BD Highlights
ক্রিকেট

সাকিবের রেকর্ড ভাঙার পথে তাসকিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন তাসকিন আহমেদ। দেশের গতিময় এই তারকা পেসার এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের একটি রেকর্ড ভেঙে দেওয়ার পথে আছেন। দল হিসেবে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছে না দুর্বার রাজশাহী। তবে ব্যক্তিগতভাবে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন তাসকিন আহমেদ। বিপিএল ক্যারিয়ারে দ্বিতীয়বার এক আসরে ২০ উইকেট স্পর্শ করা পেসারের সামনে এখন রেকর্ড গড়ার হাতছানি। চলতি আসরে প্রথম বোলার হিসেবে ২০ উইকেট পূর্ণ করেছেন তাসকিন। তার ধারেকাছেও নেই আর কোনো বোলার। বিপিএল এক আসরে ২০ উইকেট শিকারের স্বাদ একাধিকবার পাওয়া তৃতীয় বোলার তাসকিন। এর আগে এই কীর্তি ছিল সাকিব আল হাসান ও রুবেল হোসেনের। তাসকিন ২২ উইকেট নিয়েছিলেন ২০১৯ আসরে সিলেট সিক্সার্সের হয়ে। এ অর্জনে সাকিবকে স্পর্শ করলেও আরেকটি জায়গায় এখনও সবার ওপরে সাকিব। বিপিএলে এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড দেশের সর্বকালের সেরা ক্রিকেটারের। ২০১৯ আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচে ২৩টি উইকেট নিয়েছিলেন সাকিব। ৯ ম্যাচেই তাসকিনের ২০ উইকেট হয়ে গেছে। প্রাথমিক পর্বে আরও তিনটি ম্যাচ বাকি আছে রাজশাহীর। সাকিবকে টপকে যেতে এই তিন ম্যাচে আর মাত্র ৪ উইকেট নিতে হবে তাসকিনকে। পেসারদের মধ্যে বিপিএলে এক আসরে রেকর্ড সর্বোচ্চ ২২ উইকেট নেওয়া পাঁচ পেসারের মধ্য তাসকিন একজন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্রিকেট

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন