সাকিবের সঙ্গে আলোচনা করে দীর্ঘমেয়াদের অধিনায়ক ঠিক করবে বিসিবি
সাকিবের সঙ্গে আলোচনা করে দীর্ঘমেয়াদের অধিনায়ক ঠিক করবে বিসিবি
BD HIGHLIGHTS
সাকিব আল হাসানের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। তার অধীনে কিউইদের বিপক্ষে তিন ফরম্যাটেই জয় পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে আছে কিউইদের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টি জয়। এমন পারফরম্যান্সের পরও কি নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হবে শান্তকে? এর আগে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন সাকিবই তিন ফরম্যাটের অধিনায়ক। তবে এখন তার গলায় কিছুটা ভিন্ন সুর। সাকিবের পরিকল্পনার কথা জেনে তারপর দীর্ঘ মেয়াদের অধিনায়ক ঠিক করবে বিসিবি। জালাল ইউনুস বলেন, ‘দেখুন, সাকিব চালিয়ে যাবে কি যাবে না সেটা পরের কথা। অধিনায়ক হিসেবে সাকিবকে আমাদের দায়িত্ব দেওয়া ছিল। যেহেতু সাকিব ইনজুরিতে, (নিউজিল্যান্ডে) যেতে পারেনি। সে নিজেও বলেছে। হয়ত নিউজিল্যান্ডে খেলতে যাওয়ার কথা ছিল, প্রথম দিকে ওয়ানডে খেলে হয়ত চলে আসতো। কিন্তু সেটা পারেনি ইনজুরির কারণে। তার মানে সে যদি থাকতো অধিনায়কত্ব করতো। যেহেতু ইনজুরির কারণে সে যেতে পারেনি তাই শান্ত অধিনায়কত্ব করছে।’ ‘শান্তকে আমরা আগামী সিরিজ পর্যন্ত দিয়েছি। এখন সাকিব অধিনায়কত্ব করবে কি করবে না বা শান্তকে আমরা দেবো কি না এই সিদ্ধান্তগুলো আসবে ক্রিকেট বোর্ড থেকে। সাকিব অধিনায়কত্ব করে যাচ্ছিল বলে বলেছি সাকিব এখনও আমাদের অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য এটা কোনো সমস্যা না। অবশ্যই, তার সঙ্গে আমরা আলাপ-আলোচনা করব, সাকিবের পরিকল্পনা জানবো। সেটা জানার পরই বুঝতে পারবো আগামীতে কে দীর্ঘ মেয়াদে অধিনায়কত্ব করবে।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।