পাঁচ ঘণ্টা দেরিতে শুরু হওয়া কিংস্টন টেস্টের প্রথম দিনে ব্যাটিংটা মনের মতো হয়নি বাংলাদেশের। আর তিন তিনটি ক্যাচ ছাড়ার খেসারত দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। টসে জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশ দিনটা শেষ করেছে ৩০ ওভারে ২ উইকেটে ৬৯ রান তুলে। জাকির হাসানের জায়গায় দলে ফিরেই ফিফটি পেয়ে গেছেন সাদমান ইসলাম। বাংলাদেশ ওপেনার প্রথম দিনটা শেষ করেছেন ৫০ রানে অপরাজিত থেকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টেস্ট খেলে সাদমানের এটি তৃতীয় ফিফটি। ৫৯ রানের তৃতীয় উইকেট জুটিতে তাঁর সঙ্গী শাহাদাত হোসেন দিন শেষে অপরাজিত ১২ রানে। ক্যারিবীয়রা যে তিনটি ক্যাচ ছেড়েছে তিনটিই এই দুজনের। এক সাদমানের ক্যাচই পড়েছে দুবার, শাহাদাত জীবন পেয়েছেন একবার। ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম উইকেটটি হারায় পঞ্চম ওভারের শেষ বলে। ৮ রানে ভাঙে উদ্বোধনী জুটি। ১০ বল পরেই ২ রান যোগ হতেই বিদায় মুমিনুলের। দ্বিতীয় দিন দলকে ভালো একটা সংগ্রহ এনে দিতে সাদমান-শাহাদাতের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১ম ইনিংস: ৩০ ওভারে ৬৯/২ (জয় ৩, সাদমান ৫০*, মুমিনুল ০, শাহাদাত ১২*; রোচ ৭-২-২০-২, সিলস ৭-৫-২-০, শামার জোসেফ ৪-১-১০-০, আলজারি জোসেফ ৪-০-১৩-০, গ্রেভস ৫-১-১১-০, হজ ২-০-৯-০, ক্রেইগ ব্রাফেট ১-০-১-০)
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।