সারা দেশে ১৩৭টি উইকেট বানানোর পরিকল্পনা বিসিবির

সারা দেশের মাঠগুলোতে উইকেট বানানোর বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের বিভিন্ন জেলায় একযোগে ১৩৭টি ক্রিকেট উইকেট নির্মাণের কাজ শুরু করেছে বিসিবি। যার মধ্যে ৮টি স্টেডিয়ামে খেলার উপযোগীকরণ ও উন্নয়ন শুরু করেছে বিসিবি। স্টেডিয়ামগুলো হচ্ছে- খুলনা, বরিশাল, রাজশাহী, বগুড়া, ফতুল্লা, কক্সবাজার, পূর্বাচল ও বিকেএসপি। স্টেডিয়ামগুলোতে ১৩৭টি উইকেট বানানোর পরিকল্পনা গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটের। আজ (মঙ্গলবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাইলট বলেন, আমি সব কিউরেটরের সঙ্গে আলাপ করেছি। বগুড়া, রাজশাহী, বরিশাল সবাই সবার জায়গা থেকে বলেছে নিজেরা নিজেদের কাজগুলো করলে এবং আমরা সেন্ট্রালি সাপোর্ট দেব যা যা লাগে। বাকি বানানোর কাজ তাদের। তিনি আরও বলেন, আপনারা দেখেছেন উইকেট বানাতে বেশি সময় লাগে না। একেকটা জায়গায় যদি ৮ বা ১২টা করে উইকেট বানাই, ৮/১০ দিনের বেশি লাগবে না। আমরা একটা গাইডলাইন দিয়েছি প্রত্যেককে।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news