সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্সের কাছে ৮ উইকেটে হেরেছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। বড় ব্যবধানে হারলেও ৭ ম্যাচে ৩টি করে জয়-পরাজয়ে (একটি ম্যাচে ফল হয়নি) ৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে সাকিব আল হাসানে দল। চতুর্থ ম্যাচে তৃতীয় জয়ে চার নম্বর থেকে দুইয়ে উঠে এসেছে নিকোলাস পুরানের ত্রিনবাগো। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে বৃহস্পতিবার ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে নেমে বেশি রান করতে পারেনি অ্যান্টিগা। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪৬ রানেই আটকে যায় দলটি। জবাবে ১৮.৪ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে তরি ভেড়ায় ত্রিনবাগো। অ্যান্টিগার সেরা পাঁচ ব্যাটারের মধ্যে কেবল একজন রান পেয়েছেন। ওপেনিংয়ে নেমে ৩১ বলে ৪০ করে জোয়েল অ্যান্ড্রু। সাকিব ১৪ বল খেলে ২ বাউন্ডারিতে করেন ১৩ রান। শেষদিকে ইমাদ ওয়াসিম ২৫ বলে ৩৭ আর উসামা মির ২৬ বলে ৩৪ রান করে দলকে লড়াকু পুঁজি পর্যন্ত নিয়ে গেছেন। জবাবে ওপেনার কলিন মুনরো (৯) ব্যর্থ হলেও অ্যালেক্স হেলস আর কিয়েসি কার্টির বড় জুটিতে ম্যাচ নিজেদের করে নেয় ত্রিনবাগো। কার্টি ৪৫ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় করেন ৬০ রান। হেলস ৪৬ বলে ৬ চারের সাহায্যে ৫৫ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। সাকিব ৪ ওভারে ২৫ রান দিয়ে শিকার করেন ১টি উইকেট।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।