BD Highlights
ক্রিকেট

সিরিজ জয়ের মিশনে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

সিরিজ জয়ের মিশনে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ তৃতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। দুই দল একটি করে ম্যাচ জেতায় সিরিজে এখন সমতা। এ জন্য শান্ত-মিরাজরা প্রস্তুত সিরিজ জয় নিশ্চিত করতে, অন্যদিকে সিরিজ জয় করতে মরিয়া ক্যারিবীয়রাও। প্রথম ওয়ানডে ৭৪ রানে জিতলেও দ্বিতীয়টি ‘টাই’ করে সুপার ওভারে হেরে যায় বাংলাদেশ। আজকের ম্যাচটি সিরিজ নির্ধারণী ম্যাচ। অলিখিত ফাইনাল। মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে প্রথমবারের মতো সিরিজ জিততে টাইগারদের জয়ের বিকল্প নেই। এ জন্য সেরা একাদশ নিয়েই মাঠে নামতে চাইবে বাংলাদেশ। বাংলাদেশের সম্ভাব্য একাদশ মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্রিকেট

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন