টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ত্রিনিদাদ স্টেডিয়ামে আফগানদের একবারে উড়িয়ে দিয়েছে প্রোটিয়ারা। মাত্র ৫৬ রানেই অলআউট হয়ে যায় আফগানিস্তান। জবাবে ৯ উইকেটের জয়ের ফলে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নাম লেখাল দক্ষিণ আফ্রিকা। তবে সব কিছু ছাপিয়ে আলোচনায় এখন ‘ফ্লাইট বিপর্যয়’। সময়ের হিসেবে ঠিক ৪৮ ঘণ্টা। বাংলাদেশ সময় গত মঙ্গলবার ভোরে (স্থানীয় সময় সোমবার রাত) রোমাঞ্চকর এক ম্যাচে বৃষ্টি আইনে বাংলাদেশকে হারিয়ে আইসিসির যে কোনো ইভেন্টে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল আফগানিস্তান। তাদের সামনে হাতছানি ছিল স্বপ্নের ফাইনালের। গ্রুপ পর্বে নিউজিল্যান্ড ও সুপার এইটে অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিকে হারিয়ে রীতিমতো উড়ছিল আফগানরা। তবে সেমিফাইনালে মঞ্চে দুর্দান্ত ছন্দে থাকা সেই আফগানিস্তানকে টেনে মাটিতে নামিয়ে আনল দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপজুড়ে দারুণ পারফর্ম করা আফগানিস্তানের এমন বাজে পরিস্থিতি দেখার জন্য অনেকেই প্রস্তুত ছিলেন না। প্রথমবার সেমিফাইনালে খেলার চাপ নিতে না পারা নাকি অন্য কোনো কারণে এমন বিপর্যয়, সেটি নিয়ে চলছে বিশ্লেষণ। তবে এক এক্স বার্তায় অনেক প্রশ্নের জবাবই দিয়ে দিয়েছেন মাইকেল ভন। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক ও ধারাভাষ্যকার সোশ্যাল মিডিয়া এক্সে বলছিলেন, ‘স্থানীয় সময় সোমবার রাতের ম্যাচে সেমিফাইনাল নিশ্চিত করার পর সেন্ট ভিনসেন্ট থেকে ত্রিনিদাদের (সেমির ভেন্যু) যেই বিমান ধরেছিল আফগানরা, চার ঘণ্টা লেট ছিল ফ্লাইটে। ত্রিনিদাদে নেমে কোনো প্র্যাকটিস সেশন করতে পারেনি ওরা।’ যে কারণে নতুন ভেন্যুতে মানিয়ে নেওয়ারও সুযোগ হয়নি। সেন্ট ভিনসেন্টের স্লো উইকেট থেকে ত্রিনিদাদের ফাস্ট উইকেটে মানিয়ে নেওয়ার জন্য যেটা আবশ্যক ছিল।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।