নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ৪৪ রানে হেরে গেছে বাংলাদেশ। রবিবার (২৭ ডিসেম্বর) ডানেডিনে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ডিএলএসে নির্ধারিত ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৯ রান তুলে নিউজিল্যান্ড। ডিএলএসে বাংলাদেশের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় ২৪৪ রানের। সেই লক্ষ্যে খেলতে নেমে ৩০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০০ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে এই অ্যাওয়ে সিরিজে নতুন করে ডাক পেয়ে ব্যাট হাতে শুন্য রান করেন সৌম্য সরকার। ফিল্ডিংয়ে ক্যাচ মিস আর বল হাতে খরুচে স্পেল করে দলের বিপদটাই বাড়িয়েছেন তিনি। দ্বিতীয় ওয়ানডের আগে তাই আলোচনার কেন্দ্রে এই অলরাউন্ডার। আজ মঙ্গলবার নেলসনে গণমাধ্যমের মুখোমুখি হন চন্ডিকা হাথুরুসিংহে। সেখানেও সৌম্য সরকারকে নিয়ে প্রশ্ন করা হয় টাইগারদের প্রধান এই কোচকে। সৌম্য সরকারের দলে থাকার ব্যাখ্যাও এদিন দিয়ে ফেলেছেন হাথুরু, ‘শেষ ম্যাচে সৌম্যের খেলা দেখিনি, কি হয়েছে আসলে জানি না। শুধু সর্বশেষ ম্যাচটা দেখেছি। আমি জানিনা সৌম্যের সমস্যা কি। ও ঘরোয়াতে রান করছিল। আর আমাদের একজনকে দরকার ছিল যে বোলিং ব্যাটিং দুটোই করতে পারে, যেহেতু সাকিব নেই। সাকিব ১৭ বছর ধরে খেলছে। আমরা সাকিবের মত কাউকে খুঁজছি। এজন্যই সৌম্যের একাদশে থাকা গুরুত্বপূর্ণ।’ সৌম্যকে মূলত সাকিব আল হাসানের ব্যাকআপ হিসেবেই দলে আনা হয়েছে সেটা স্পষ্ট হাথুরুর কথাতেই। টাইগারদের প্রধান এই কোচ বলেন, ‘সাকিব যা পারবে সৌম্য তা পারবে না। আমরা চাই ও ব্যাটিং বোলিংটা ঠিকভাবে করুক। আমরা ওকে অলারাউন্ডার হিসেবে ভাবছি। যে দলে অবদান রাখতে পারবে।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।