আইপিএলের মাঝপথে হঠাৎ ভারত থেকে দেশে ফিরে এসেছেন মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার (২ এপ্রিল) রাতে বাংলাদেশে পা রাখেন তিনি। এবারের আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলছেন ফিজ। চলমান আইপিএলে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন তিনি। বিসিবি সূত্রে জানা গেছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুর ভিসার প্রক্রিয়া সম্পন্ন করতে জরুরি ভিত্তিতে দেশে ফিরে এসেছেন মোস্তাফিজ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে। ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতেই আগামীকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) বাংলাদেশ দলের সম্ভাব্য স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মার্কিন দূতাবাসে যাওয়ার কথা রয়েছে। যে তালিকায় নিশ্চিতভাবে থাকবেন মোস্তাফিজ। বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিসও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘বৃহস্পতিবার স্কোয়াডের (বাংলাদেশ) সম্ভাব্য সব ক্রিকেটারকে থাকতে হবে ভিসার কাজের জন্য।’ ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার (৪ এপ্রিল) জরুরি কাজ সম্পন্ন করে ভারতের উদ্দেশ্যে রওয়ানা দেবেন মোস্তাফিজ। এর পরদিনই অর্থাৎ ৫ এপ্রিল আবার ম্যাচ রয়েছে চেন্নাই সুপার কিংসের। রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তারা নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে। ওই ম্যাচে নিশ্চয়ই মোস্তাফিজকে পেতে চাইবে ফ্র্যাঞ্চাইজিটি। কারণ তাদের হয়ে প্রথম দুই ম্যাচ জয়ে ভূমিকা ছিল এই টাইগার পেসারের। যদিও ভিসার কাজ শেষ করে মোস্তাফিজ ততক্ষণে দলে যোগ দিতে পারেন কি না সেটি নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।