পাকিস্তানকে ঘরের মাটিতে ২ ম্যাচের টেস্ট সিরিজে তাদেরকেই হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। লিটন, নাহিদদের দুর্দান্ত পারফরম্যান্সের পাশপাশি দলের সাফল্যের পেছনে প্রভাবশালী ভূমিকা পালন করেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তারপরও আলোচনায় হাথুরুসিংহে। জাতীয় দলের কোচ হিসেবে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। হাথুরুর ফেরার বিষয়টি গণমাধ্যমে পরিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শনিবার গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। সেখানে হাথুরুর ফেরা নিয়ে তিনি জানান, হাথুরু অস্ট্রেলিয়া থেকে ফিরে দলের সঙ্গে যোগ দেবেন। কোনো শঙ্কা নেই, তিনি যথাসময়ে ফিরে আসবেন। এছাড়া ভারত সিরিজ নিয়ে বিসিবির এ পরিচালক জানান, পুরো দলকে পাওয়া যাবে, ইনজুরির কোনো সমস্যা নেই। সাকিব আল হাসান কাউন্টি ক্রিকেটে খেলতে গেছেন, তবে বাকিরা সবাই উপস্থিত থাকবেন। ভারত সফরকে কেন্দ্র করে কবে থেকে জাতীয় দলের অনুশীলন শুরু হবে এ বিষয়ে ফাহিম জানান, আগামী সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে পুরো দলের অনুশীলন শুরু হবে। আবহাওয়ার কিছু সমস্যা হতে পারে, তবে আমরা সাধ্যমতো প্রস্তুতি নেব। ভারত সফরে বাংলাদেশ খেলবে দুই টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। এরপর বাংলাদেশ দ্বিতীয় টেস্ট খেলতে চলে যাবে কানপুরে। সেখানে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। দুই টেস্টের পর বাংলাদেশ মুখোমুখি হবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচটি হবে গোয়ালিওরে ৬ অক্টোবর। পরের দুই ম্যাচ যথারীতি ৯ এবং ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে যথাক্রমে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম ও হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।