তীরে এসে তরি ডোবাটা যেব বাংলাদেশ ক্রিকেট দলের রক্তে মিশে গেছে। আগের ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে শেষ দিকে মাহমুদউল্লাহ জেতাতে পারলেও এদিন আর পারেননি এই ব্যাটার। বাংলাদেশও হেরে যায় ৪ রানে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১৪ রানের লক্ষ্যে নেমেও শেষ দিকে ব্যাটারদের ব্যর্থতায় পারেনি বাংলাদেশ। শেষ দিকে ব্যাটারদের নার্ভাস হওয়াকেই দুষছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে সাক্ষাৎকারে টাইগার অধিনায়ক শান্ত বলেন, ‘আমরা কিছুটা নার্ভাস ছিলাম কিন্তু আত্মবিশ্বাসও ছিল। ভেবেছিলাম যে হয়ে (চেজ) যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি। (তানজিম হাসান সাকিব) গত কয়েকদিন কঠোর পরিশ্রম করেছে, আমরা নতুন বলে উইকেট চাই। সে আজ যা সে করে দেখালো, অসাধারণ।’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে জয় পাওয়া উচিৎ ছিল বলেও মনে করেন শান্ত, ‘এই ম্যাচটা আমাদের জেতা উচিৎ ছিল, শেষ দুই ওভার তারা সত্যিই ভালো বোলিং করেছে। ক্রিকেটে এটা হতেই পারে। (রিশাদ) সে খুব ভালো বল করেছে, সে খুব কঠোর অনুশীলন করেছে। আশা করি সে এমনটা চালিয়ে যাবে। সব সমর্থকদের ধন্যবাদ, আশা করি তারা ওয়েস্ট ইন্ডিজেও আসবে।’ এই ম্যাচ জিতলে সুপার এইটে ওঠার দৌড়ে এগিয়ে যেত বাংলাদেশ। এখন তাদের পরবর্তী দুটি ম্যাচে জয়ের লক্ষ্যে নামতে হবে। আজকের ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্র অধ্যায় শেষ হলো টাইগারদের, বাকি দুই ম্যাচে শান্তরা নেদারল্যান্ডস ও নেপালের মোকাবিলা করবে ওয়েস্ট ইন্ডিজের কিংসটন ওভালে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা টানা তিন জয়ে সুপার এইট নিশ্চিত করে ফেলেছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।