বিপিএলের অভিষেক আসরে হারের হ্যাটট্রিক পূর্ণ করল নোয়াখালী এক্সপ্রেস। মাঠের পারফরম্যান্সে বদল আনতে আজ নেতৃত্বের ব্যাটন সৈকত আলীর বদলে হায়দার আলীর হাতে তুলে দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু তাতেও ভাগ্য ফেরেনি তাদের। বোলারদের দারুণ নৈপুণ্যের পর মুশফিকুর রহিম ও ইয়াসির আলীর দায়িত্বশীল ব্যাটিংয়ে নোয়াখালীকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এই জয়ে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করল নাজমুল হোসেন শান্তর দল। সিলেটে আজ টস জিতে আগে ব্যাট করতে নেমে রাজশাহীর বোলারদের তোপে পড়ে নোয়াখালী। বিশেষ করে তরুণ পেসার রিপন মন্ডলের বোলিং তোপে দিশেহারা হয়ে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। চার ওভার বল করে মাত্র ১৩ রান খরচায় ৪ উইকেট তুলে নিয়ে নোয়াখালীকে অল্পতেই থামিয়ে দেন রিপন। দলের পক্ষে নতুন অধিনায়ক হায়দার আলী সর্বোচ্চ ৩৩ রান করলেও বাকিদের ব্যর্থতায় ১২৪ রানের বেশি তুলতে পারেনি নোয়াখালী। রিপন তার নিয়ন্ত্রিত বোলিংয়ে একটি মেডেনসহ ১৮টি ডট বল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি রাজশাহীর হাতে তুলে দেন। জবাব দিতে নেমে শুরুতেই ওপেনার শাহিবজাদা ফারহানকে হারিয়ে কিছুটা চাপে পড়েছিল রাজশাহী। তবে দ্বিতীয় উইকেটে তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৬৫ রানের জুটি গড়ে জয়ের পথ সহজ করে দেন। তানজিদ ২৯ এবং শান্ত ২৪ রান করে বিদায় নিলে মাঝে দ্রুত কিছু উইকেট হারিয়ে কিছুটা অস্বস্তিতে পড়েছিল দলটি। তবে অভিজ্ঞ মুশফিকুর রহিম ও ইয়াসির আলী রাব্বি পঞ্চম উইকেটে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ১৩ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ২৮ রানে অপরাজিত থাকেন মুশফিক আর ২৩ রান আসে ইয়াসিরের ব্যাট থেকে। নোয়াখালীর পক্ষে হাসান মাহমুদ ২ উইকেট নিলেও তা পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।