BD Highlights
ক্রিকেট

হৃদয়ের সঙ্গে জুটিকে ‌‘জীবনের সেরা’ বললেন লিটন

হৃদয়ের সঙ্গে জুটিকে ‌‘জীবনের সেরা’ বললেন লিটন

১৮৫ রানের বিশাল লক্ষ্য তাড়ায় বিশেষ কিছু করার দরকার ছিল। আর বড় একটি জুটি গড়ার মাধ্যমে সেটি করতেও পেরেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গতকাল লিটন দাস ও তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে এসেছে ৮৯ বলে ১৪৩ রানের অবিশ্বাস্য জুটি। হৃদয় ৪৩ বলে ৬৪ রান করে আউট হলেও লিটনের ব্যাট থেকে এসেছে ৫৭ বলে ৮৩ রান। আর এতেই ৬ উইকেটের ব্যবধানে হেরেছে রংপুর রাইডার্স। ম্যাচসেরার পুরস্কারটা লিটনের হাতে উঠলেও রান তাড়ার কৃতিত্বটা তিনি হৃদয়কে দিয়েছেন। শুধু তাই নয়, তাদের এই জুটিকে ক্যারিয়ারের সেরা আখ্যাও দিয়েছেন লিটন। সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘আমার জীবনে তো সেরা…এমন কখনো হয়নি যে এত ভালো পার্টনারসহ ব্যাটিং করেছি। যেভাবে সে ব্যাটিং করেছে, সেটা অসাধারণ। নন-স্ট্রাইক থেকে দেখতে ভালো লাগছিল। তার থেকে বড় জিনিস, একজন পার্টনারের কাজ হচ্ছে আরেক পার্টনারকে রিলিফ করে দেওয়া। আমার মনে হয় সে আমাকে পুরো রিলিফ করে দিয়েছে খেলাটা বড় করার জন্য।’ বিদেশি তারকাদের ভিড়ে দুজন দেশি ব্যাটারে ভর করে জয়ে কি বেশি স্বস্তি? এমন প্রশ্নে লিটন বলেন, ‘হ্যাঁ অবশ্যই। সাধারণত আমরা টি-টোয়েন্টিতে বড় বড় রান তাড়া করি না। সেদিক থেকে অন্যতম সেরা বলতে পারেন। দুজনই বাংলাদেশি। দুজনই জাতীয় দলের খেলোয়াড়। আশা করি যে আমরা এটা ধারাবাহিকভাবে করতে পারি।’

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্রিকেট

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন