১৯৯৯ বিশ্বকাপে সেরা পারফরম্যান্স করে খেলা ছেড়ে দিয়েছি: নান্নু
১৯৯৯ বিশ্বকাপে সেরা পারফরম্যান্স করে খেলা ছেড়ে দিয়েছি: নান্নু
BD HIGHLIGHTS
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখনো আলোচনার রেশ কাটেনি। টাইগারদে পারফর্ম্যান্স নিয়েও সন্তুষ্ট হতে পারছেন না ক্রিকেট ভক্ত ও বিশ্লেষকরা। এবার টি-টোয়েন্টিতে ভালো করতে কার্যকর পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন টাইগারদের সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। তিনি ঘরোয়া ক্রিকেট কাঠামোর উন্নতির পরামর্শ দিয়েছেন তিনি। সেই সাথে নান্নু পরবর্তী আইসিসি ইভেন্টের কথা মাথায় নিয়ে নির্বাচকদের সাহসী সিদ্ধান্ত নেয়ার পরামর্শও দিয়েছেন তিনি। নান্নু বলেছেন, ‘এই ফরম্যাটের (টি-টোয়েন্টি) জন্য যদি কিছু ক্রিকেটারকে গড়ে তুলতে পারি তাহলে এই ফরম্যাটে ভালো কিছু করা সম্ভব।’ ২০২৬ সালে অনুষ্ঠিত হবে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ। হাতে পর্যাপ্ত সময় তবে দরকার সঠিক পরিকল্পনা। সেক্ষেত্রে দুই সিনিয়র সাকিব-মাহমুদউল্লাহর ভাগ্য কী হবে? এই প্রশ্নের উত্তরে মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘আমি ১৯৯৯ বিশ্বকাপে সেরা পারফরম্যান্স করে খেলা ছেড়ে দিয়েছি। আমি জানি কতটুকু আগাতে হবে। নির্বাচক প্যানেল এইটা নির্ধারণ করবে কোন খেলোয়াড়কে নিয়ে আগানো যাবে, সামনের দিকে খেলানো যাবে। সবকিছু চিন্তা করে সিদ্ধান্তটা নির্বাচক প্যানেলকেই নিতে হবে।’ হেড কোচ হাথুরুকে ব্যর্থ বলতে নারাজ সাবেক প্রধান নির্বাচক। চ্যাম্পিয়ন ট্রফিতে তার উপর ভরসা রাখছেন মিনহাজুল আবেদীন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।