২০০ টাকায় দেখা যাবে বিপিএল, ঘরে বসেই মিলবে অনলাইন টিকিট
সপ্তাহখানেক পরই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠবে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টটির। এর আগে বিপিএলের সিলেট পর্বের টিকিট বিক্রির বিস্তারিত তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ঘোষণা অনুযায়ী, রবিবার বিকেল ৪টা থেকে সিলেট পর্বের টিকিট বিক্রি শুরু হবে। এবার সব টিকিট শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে। স্টেডিয়াম বা ভেন্যুতে কোনো টিকিট কাউন্টার থাকছে না। দর্শকরা ঘরে বসেই টিকিট কিনতে পারবেন বিসিবির নির্ধারিত ওয়েবসাইট থেকে। শহীদ তুরাব স্ট্যান্ড ও গ্রিন গ্যালারি ২০০ টাকা, শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ২৫০ টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা, ক্লাব হাউজ ৬০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড ২ হাজার টাকা। সবচেয়ে কম দামে ২০০ টাকায় দর্শকরা একদিনে দুটি ম্যাচই উপভোগ করতে পারবেন, যা বিপিএলপ্রেমীদের জন্য দারুণ সুযোগ। বিসিবি জানিয়েছে, দর্শকদের ভোগান্তি কমানো ও টিকিট কালোবাজারি ঠেকাতেই এবার পুরোপুরি অনলাইন পদ্ধতিতে টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।