২০২৩ সাল টেস্ট ক্রিকেটের বিবেচনায় বেশ ইতিবাচক এক বছর পার করেছে টাইগার ক্রিকেট। তিন সিরিজ খেলে হারতে হয়নি কোনোটিতেই। ৪ টেস্টের মধ্যে জয় এসেছে ৩টিতেই। হারতে হয়েছে এক ম্যাচে। টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটাও নেহাত মন্দ হয়নি টাইগারদের। নতুন বছরে তাদের জন্য অপেক্ষা করছে আরও ১৪ টেস্ট। নিজেদের ক্রিকেট ইতিহাসে এর আগে কখনোই এক বছরে এতগুলো টেস্ট ম্যাচ খেলেনি বাংলাদেশ। ২০২৪ সালে বাংলাদেশের চেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলবে শুধু ইংল্যান্ড (১৭) ও ভারত (১৫)। আন্তর্জাতিক সূচি অনুযায়ী, বিপিএলের শেষে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। সেবার লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি দুই দল ২ ম্যাচের টেস্ট সিরিজও খেলবে, যা আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এপ্রিলে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে দল। ২ ম্যাচের টেস্ট সিরিজ আছে সেখানেও। যদিও সেটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না। জুনে বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে যাবে টাইগাররা। জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ২টি টেস্ট আছে। সেটিও টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ থাকছে না। সেই সিরিজে সাদা বলের ক্রিকেটও খেলবে তারা। এরপর পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। আগস্টে সেখানে ২টি টেস্ট খেলবে বাংলাদেশ দল। এরপর ভারত সফরে আছে ২টি টেস্ট। এরপর টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ২ ম্যাচ খেলতে বাংলাদেশ সফর করবে দক্ষিণ আফ্রিকা। এরপর বাংলাদেশ দল যাবে ওয়েস্ট ইন্ডিজ সফরে। নভেম্বর-ডিসেম্বরে সেখানে ২ টেস্ট থাকবে টাইগারদের সামনে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।