২০২৬-বিশ্বকাপ: চূড়ান্ত হলো ১২ দল, বাংলাদেশের অবস্থান কোথায়?
২০২৬-বিশ্বকাপ: চূড়ান্ত হলো ১২ দল, বাংলাদেশের অবস্থান কোথায়?
BD HIGHLIGHTS
শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। এক মাসব্যাপী ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের বিশ্বমঞ্চের লড়াইয়ে শেষ হাসিটা হেসেছে ভারত। শ্বাসরুদ্ধকর ফাইনালে ৭ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে টিম ইন্ডিয়া। আবার ২ বছর পর ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় বসবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের দশম আসর। ১০ম আসরেও খেলবে ২০টি দল। স্বাগতিক হওয়ার সুবাদে সরাসরি খেলবে ভারত এবং শ্রীলঙ্কা। লঙ্কানরা সুপার এইটে যেতে না পারলেও স্বাগতিক হওয়ার ফায়দা নিয়ে সরাসরি খেলবে বিশ্বকাপে। এছাড়া সুপার এইটে খেলা আট দলও সরাসরি চলে যাবে বিশ্বকাপে, যার মধ্যে রয়েছে ভারতও। ভারত বাদে বাকি দলগুলো হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র। ফলে মোট দল হল ৯টি। এরপর সুপার এইটে উঠতে না পারা দলগুলোর মধ্যে র্যাংকিংয়ে এগিয়ে থাকা ৩ দল সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পাবে। র্যাংকিংয়ের অবস্থা অনুযায়ী সেই তিন দল হচ্ছে- নিউজিল্যান্ড, পাকিস্তান এবং আয়ারল্যান্ড। সর্বশেষ র্যাংকিং অনুযায়ী নিউজিল্যান্ড ছয়ে, পাকিস্তান সাতে এবং আয়ারল্যান্ড রয়েছে ১১ নম্বরে। তিনটিই টেস্ট খেলুড়ে দেশ। সব মিলে হল ১২ দল। বাকি ৮ দল আসবে বাছাইপর্ব পার করে। বাছাইপর্বে নিজ নিজ মহাদেশ অনুযায়ী বিশ্বকাপের বাছাইপর্ব খেলবে দলগুলো। এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ মহাদেশের বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে ২টি করে মোট ৬টি দল। বাকি দুই দল আসবে আমেরিকা এবং পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় মহাদেশ থেকে। সব মিলে হল ২০টি দল। ফলে পরবর্তী বিশ্বকাপের ১২ দল ইতোমধ্যে নিশ্চিত। এখন বাছাইপর্ব পার করে খেলতে আসবে আরও ৮টি দল।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।