রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের পুরোটাই কেড়ে নিয়েছে বৃষ্টি। দ্বিতীয় দিন বল মাঠে গড়ালেও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে সুবিধা করতে পারেনি পাকিস্তান। মাত্র ২৭৪ রানে অলআউট হয়েছে শান মাসুদের দল। মিরাজ একাই নিয়েছেন পাঁচ উইকেট। পাকিস্তানকে অলআউট করার পর দিনের শেষ বেলায় মাত্র দুই ওভার ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়ে সাদমান ইসলাম ও জাকির হাসানের জুটিতে ১০ রান তুলেছে টাইগাররা। শনিবার টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। বাংলাদেশকে ইনিংসের প্রথম ওভারেই সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। ৬ বলে কোনো রান করার আগেই আব্দুল্লাহ শফিককে বোল্ড করেন তিনি। পরে সায়েম আইয়ুব ও শান মাসুদের জুটিতে দারুণভাবে এগিয়ে যাচ্ছিল পাকিস্তান। মধ্যাহ্ন বিরতির আগে ২৫ ওভারে ১ উইকেটে ৯৯ রান তুলেছে স্বাগতিকরা। বিরতি থেকে ফেরার তৃতীয় ওভারে জুটি ভাঙতে পারে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের বলে ৫৭ রানে এলবিডব্লিউ হয়ে যান পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। তার সঙ্গী আইয়ুবকেও ফেরান মিরাজই। তার বলে এগিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পিং হন ১১০ বলে ৫৮ রান করা আইয়ুব। পরে বাবর আজম ৩১ রান, সৌদ শাকিল ১৬, রিজওয়ান ২৯ এবং সালমান আগা ৫৪ রান করেন। এ ছাড়া বাকিরা তেমন রান তুলতে পারেনি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।