BD Highlights
ক্রিকেট

৪২৬ রানে থামল বাংলাদেশ, লিড ২২৮

৪২৬ রানে থামল বাংলাদেশ, লিড ২২৮
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে দুর্দান্ত লড়াই করে ৪২৬ রানে থামলো টাইগারদের ইনিংস। ম্যাচের তৃতীয় দিন শনিবার ১৩৮ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে এ রান করে শান্তবাহিনী। এতে করে টাইগারদের লিড দাঁড়িয়েছে ২২৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ ১০১ রান করেছেন তানজিদ হাসান। অধিনায়ক নাজমুল হাসান শান্ত ৮৪ ও মিরাজ ৬৫ রান করেন। তৃতীয় দিনের শুরুতে ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দিনের চতুর্থ ওভারেই জশ হ্যাজেলউডের বলে হাসান মাহমুদকে হারায় তারা। ৯২ বলে ১৪ রান করে ফিরেছেন হাসান। ভেঙে যায় ১৭০ বলের ৪৬ রানের জুটি। এরপর তাইজুল ইসলামকে নিয়ে লড়াই চালিয়ে যান মিরাজ। দুইজন মিলে যোগ করেন ১৮ রান। হ্যাজেলউডের বলেই ১৭ রান করে ফিরতে হয় তাইজুলকে। তবে এক প্রান্ত আগলে রেখে এগিয়ে যাচ্ছেন মিরাজ। মিচেল স্টার্কের করা ওভারে দুই রান নিয়ে ১১৭ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। টেস্টে এটি তার দশম পঞ্চাশ। শেষ পর্যন্ত ৬৫ রানে থামেন তিনি। তৃতীয় দিনে বাংলাদেশের ৪ উইকেটের সবকটি নিয়েছেন হেজেলউড। সব মিলিয়ে তার শিকার ৮৯ রানে ৬ উইকেট।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্রিকেট

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন