প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে লিড নিয়েছিল শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দল। সিরিজ বাঁচাতে আজকের ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে লঙ্কান মেয়েদের ৪ উইকেটের হারিয়েছে টাইগ্রেসরা। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দল। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ৪ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম দুই বলে সাজঘরে ফেরেন মোসাম্মত ঈভা ও সুমাইয়া আক্তার সুবর্ণা। শুরুর চাপ সামলে তৃতীয় উইকেটে ৫২ বলে ৪৩ রানের জুটি গড়েন সাদিয়া ও ফাহমিদা। ২৮ বলে ২৪ রান করে সাদিয়া ফিরলে ভাঙে সেই জুটি। এরপর অধিনায়ক সুমাইয়া আক্তারের সঙ্গে ৩১ বলে ৩৩ রান যোগ করেন ফাহমিদা। পরে রান আউট হয়ে ফেরেন ফাহমিদা। ৪২ বলের ইনিংসে ৪টি চার মারেন তিনি। সুমাইয়ার ব্যাট থেকে আসে ১৩ রান। শেষ দিকে ৩ চারে ১৮ বলে ২৬ রানের অপরাজিত ইনিংসে দলের জয় নিশ্চিত করেন আফিয়া। এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারায় শ্রীলঙ্কা। শেষদিকে হিরুনি হানসিকা ও শাশিনি গিমহানির ২১ বলে ৩৬ রানের জুটি গড়লে কোনোরকমে একশ পার হয় লঙ্কানদের রান। হানসিকা ১৯ বলে ২৪ ও গিমহানি ৭ বলে ১৪ রানের ক্যামিও ইনিংস খেলেন। চার ম্যাচ সিরিজে এটি বাংলাদেশের প্রথম জয়। প্রথম দুই ম্যাচ জিতে এগিয়ে আছে লঙ্কানরা। একই মাঠে বৃহস্পতিবার শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। এই সিরিজ শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে শনিবার শ্রীলঙ্কা থেকেই মালয়েশিয়া যাবে বাংলাদেশ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।