৪ ফিফটিতে ৩১৬, পাকিস্তানের বিপক্ষে শক্ত অবস্থানে টাইগাররা
৪ ফিফটিতে ৩১৬, পাকিস্তানের বিপক্ষে শক্ত অবস্থানে টাইগাররা
BD HIGHLIGHTS
পাকিস্তানের ৪৪৮ রানে ইনিংস ঘোষণার পর ঘাবড়ে যায়নি বাংলাদেশ। স্বাগতিকদের চোখে চোখ রেখেই লড়ছে টাইগাররা। তৃতীয় দিন শেষে বাংলাদেশের স্কোরকার্ডে জমা হয়েছে ৩১৬ রান, খোয়া গেছে চার ফিফটিতে প্রথম ইনিংসে ৫ উইকেট। তৃতীয় সেশনে পাকিস্তানি বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। বিশেষ করে মুশফিকুর রহিম ও লিটন দাস। ষষ্ঠ উইকেটে ৯৮ রানের জুটি গড়ে প্রতিপক্ষ বোলারদের দুঃস্বপ্ন উপহার দিয়েছেন দুজনে। রাওয়ালপিন্ডিতে লিটন ওয়ানডে স্টাইলে ব্যাটিং করেছেন। মুশফিকের ৫৫ রানের বিপরীতে ৫২ রানে অপরাজিত আছেন লিটন। এর আগে গতকালের দলীয় ২৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি। দলীয় সংগ্রহে ৪ রান যোগ হতেই মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত ক্যাচে ড্রেসিংরুমে ফেরেন জাকির হাসান। পরে দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও দ্রুত ফেরেন। ১৬ রান করেছেন শান্ত। দলীয় ৫৩ রানে ২ উইকেট হারানো বাংলাদেশের হাল ধরেন সাদমান ইসলাম-মমিনুল হক। তৃতীয় উইকেটে ৯৩ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ের মঞ্চ প্রস্তুত করে দেন তারা। ৪৫ রানে অপরাজিত থেকে দ্বিতীয় সেশন শুরু করে ক্যারিয়ারের ১৯তম ফিফটি পাওয়ার পরেই ড্রেসিংরুমে ফেরেন মমিনুল। ৫০ রান করে ফেরেন মমিনুল। ২ বছরের বেশি সময় পর এই টেস্ট দিয়ে দীর্ঘ সংস্করণে ফেরা সাদমান ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির পথেও ভালোভাবে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি। ৭ রানের আক্ষেপ। ২৮৩ বলের ইনিংসটি থামে ৯৩ রানে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।