এশিয়া কাপ রাইজিং স্টার্সে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। থাইল্যান্ডের ব্যাংককের টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলকে ৪ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে টাইগ্রেসরা। টসে জিতে আগে ব্যাট করে বাংলাদেশ ১৯.৫ ওভারে ১১৫ রানে অলআউট হয়। ইনিংসের শুরুটা ছিল দারুণ। ইশমা তানজিম ও শামিমা সুলতানার ওপেনিং জুটিতে আসে ৪৮ রান। শামিমা ১৯ বলে ১৭ রান করেন। ইশমা ২৫ বলে ৩০ রানের কার্যকর ইনিংস খেলেন। তিন নম্বরে নেমে শারমিন সুলতানা ২৭ বলে ২৯ রান করে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন। তবে শেষ দিকে ব্যাটিং ধসে ১৯ বল থেকে মাত্র ১১ রান যোগ করতে পারে বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে সাচিনি নিসানসালা ১৪ রানে ৪ উইকেট নেন। ১১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কাও শুরুতে ধাক্কা খায়। অধিনায়ক ফাহিমা খাতুন দ্রুত প্রথম সাফল্য এনে দেন। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও হানসিমা করুণারত্নে ৩১ বলে ২৬ রান করে লড়াই জমিয়ে তোলেন। শেষ দিকে আমা কাঞ্চানা (২৩) ও সাচিনি নিসানসালা (২০) ম্যাচে উত্তেজনা ছড়ান। শেষ ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল ১৩ রান। বল হাতে আসেন অধিনায়ক ফাহিমা খাতুন। চাপের মুখে দারুণ বোলিং করে তিনি সমীকরণ কঠিন করে তোলেন। শেষ বলে ৭ রান প্রয়োজন থাকলেও নিতে পারে মাত্র ২ রান। ফলে ৪ রানের শ্বাসরুদ্ধকর জয় পায় বাংলাদেশ। বল হাতে সানজিদা আক্তার মেঘলা নেন ৩ উইকেট। ফাহিমা খাতুন ও লতা মণ্ডল পান ২টি করে উইকেট। রুদ্ধশ্বাস এই জয়ে টুর্নামেন্টে আত্মবিশ্বাসী শুরু করলো বাংলাদেশ নারী ‘এ’ দল।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।