আজকের টি–টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত ফিল্ডিং করেছেন তানজিদ হাসান। ইনিংসজুড়ে নিজেকে নৈপুণ্যের পরিচয় দিয়ে একাই নিয়েছেন ৫টি ক্যাচ। আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্রিকেটে এক ম্যাচে কোনো ফিল্ডারের এটাই সর্বোচ্চ ৫ ক্যাচ নেওয়ার রেকর্ড। এর আগে মালদ্বীপের সেদিক সাহাক ও মালদ্বীপের ওয়েদাগে মালিন্দা এক ম্যাচে নিয়েছিলেন ৫টি ক্যাচ। ইনিংসের শুরুতে আলগা ফিল্ডিংয়ে একটি চার বেরিয়ে যায় তার হাতের নিচ দিয়ে। এরপর সতর্ক হয়ে যান তানজিদ। দারুণ মনোযোগী হয়ে কোনো ভুল না করে ৫ ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ডের পাতায় তিনি। ইনিংসের শেষ ৫ ক্যাচের প্রতিটি নেন তানজিদ। গ্যারেথ ডেলানিকে দিয়ে শুরু। রিশাদের বলে ডেনালির ক্যাচ দেন ব্যাকওয়ার্ড পয়েন্টে। এরপর মোস্তাফিজুর রহমানের বলে মার্ক অ্যাডায়ার ক্যাচ দেন লং অনে। অনেকটা পথ দৌড়ে সামনে এসে ক্যাচ নেন তানজিদ। ওই ওভারেই ম্যাথু হ্যামপ্রিস ক্যাচ দেন একই ঠিকানায়। শেষ দুই ওভারে জর্জ ডকরেল ও বেন হোয়াইটকে লুফে নিয়ে তানজিদ ‘৫ ক্যাচের’ কোটা পূরণ করেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।