৬১ রানে অলআউট হয়ে টানা চতুর্থ হারের লজ্জায় নোয়াখালী
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অভিষেক আসরেই কঠিন সময় পার করছে নোয়াখালী এক্সপ্রেস। হায়দার আলীর নেতৃত্বাধীন দলটি টানা চতুর্থ ম্যাচে পরাজয়ের মুখ দেখেছে। সিলেটের বিপক্ষে মাত্র ৬১ রানে গুটিয়ে গিয়ে ৬ উইকেটের বড় ব্যবধানে হেরেছে নতুন এই ফ্র্যাঞ্চাইজিটি। অন্যদিকে এই জয়ের মাধ্যমে জয়ের ধারায় ফিরেছে সিলেট টাইটানস। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নোয়াখালী এক্সপ্রেস চরম ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়। পুরো ইনিংসে সব উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় মাত্র ৬১ রান। জবাবে ৬৮ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় সিলেট। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুতেই ধাক্কা খায় সিলেট। ওপেনার পারভেজ হোসেন ইমন ৫ বল খেলে মাত্র ১ রান করে আউট হন। তবে দ্বিতীয় উইকেটে তৌফিক খান ও জাকির হাসানের জুটিতে আসে ৫৩ রান। তৌফিক খান ৩২ রান করে আউট হলেও জাকির হাসান করেন ২৪ রান। এরপর আফিফ হোসেন করেন মাত্র ২ রান। শেষ দিকে পঞ্চম উইকেটে আজমতউল্লাহ ওমরজাই ও মঈন আলী জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন। মঈন আলী ১ রানে এবং ওমরজাই ০ রানে অপরাজিত থাকেন। এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমে নোয়াখালী এক্সপ্রেস নাসুম আহমেদের ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেনি। বাঁহাতি এই স্পিনার ৪ ওভার বোলিং করে মাত্র ৭ রান খরচায় ৫টি উইকেট শিকার করেন। এটি নাসুমের বিপিএল ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার এবং একই সঙ্গে বিপিএলের ইতিহাসে যেকোনো স্পিনারের সেরা বোলিং রেকর্ড। নোয়াখালীর হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। ওপেনার হাবিবুর রহমান সোহান যোগ করেন ১৮ রান। দলের বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।