৭ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে চেনা ছন্দে দেখা মিলছে তামিম ইকবালের। রবিবার (১৫ ডিসেম্বর) জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের খেলায় বাউন্ডারির ডানা মেলে ব্যাট হাতে দ্যুতি ছড়ান। সুযোগ ছিল সেঞ্চুরিরও। ক্যারিয়ারের পঞ্চম টি-টোয়েন্টি সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন বেশ দাপটের সঙ্গেই। কিন্তু তরুণ পেসার মেহেদী হাসানের দারুণ ইনসুইং ইয়র্কার ডেলিভারিতে পরাস্ত হতে হয় তাকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তামিম ৯১ রানে ব্যাটিং করছিলেন। উইকেট থেকে খানিকটা সরে অফ স্টাম্প আগলে লেগ সাইডে খেলতে চেয়েছিলেন। কিন্তু মেহেদীর বোলিংয়ের উত্তর দিতে পারেননি। ৫৪ বলে ৭ চার ও ৬ ছক্কায় শেষ হয় তার ৯১ রানের ইনিংসটি। জাতীয় লিগ টি-টোয়েন্টিতে এটি তার দ্বিতীয় ফিফটি। প্রথম ম্যাচে রংপুরের বিপক্ষে ১৩ রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচে সিলেটের বিপক্ষে ৬৫ রান করে ম্যাচ সেরার পুরস্কার পান। শনিবার তৃতীয় রাউন্ডে ঢাকা বিভাগের খেলেন অপরাজিত ২১ রানের ইনিংস। আজ তার ব্যাট থেকে এলো ঝকঝকে ৯১ রান।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।