গোলাম রব্বানী ছোটন প্রতিপক্ষের দায়িত্ব ছেড়ে দিয়েছেন। অভিমানে তিনি সরে যাওয়ার পর নারী ফুটবলারদের নিয়ে অনেকে শঙ্কায় ছিলেন। প্রশ্নও উঠেছিল বাংলাদেশের মেয়েরা আগের মতো শিরোপার উৎসবে মাতবে কি না? বিষয়টি স্বাভাবিক ছোটনের প্রশিক্ষণে জাতীয় ও বয়সভিত্তিক নারী দল অন্য উচ্চতায় অবস্থান করছে। যেখানে আন্তর্জাতিক আসরে পুরুষ ফুটবলাররা ব্যর্থতার বৃত্তে বন্দি। স্প্যানিশ হাভিয়ের কাবরেরা কোচের দায়িত্ব নেওয়ার পর আশার আলো জ্বললেও এখন পর্যন্ত বড় ধরনের সাফল্য এনে দিতে পারেননি। ছোটন বিদায়ের পর যে ভয়টা ছিল তা দূর করেছেন দেশের আরেক কোচ সাইফুল বারী টিটু। মেয়েদের প্রশিক্ষকের দায়িত্ব নেওয়ার পর সাফল্য অক্ষুণ রয়েছে। অল্প সময়ের মধ্যে তিনি নিজেকে মানিয়ে নিয়েছেন। নারী জাতীয় দল সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচে দারুণ জয় পেয়েছে তারই প্রশিক্ষণে। সাফ বয়সভিত্তিকেও সাফল্যের স্বাক্ষর রয়েছে তার। কিছুদিন আগে ঢাকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। রাউন্ড রবিন লিগে টানা তিন ম্যাচেই জয় পেয়েছিল বাংলাদেশ। ফাইনালে ভারতের বিপক্ষে নির্ধারিত সময় ১-১ গোলে ড্র ও টাইব্রেকারে উভয় দেশ ১১টি করে গোল করলে টুর্নামেন্ট কমিটি দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করে। অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে যুগ্ম হলেও বাংলাদেশের মেয়েরা অপরাজিত চ্যাম্পিয়ন হয়। এক মাস না পেরোতেই নেপালে আরেকবার শিরোপা লড়াইয়ে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। অনূর্ধ্ব-১৬ সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল। কাঠমান্ডু আলফা কমপ্লেক্স মাঠে বিকাল ৩টায় ম্যাচটি শুরু হবে। ধারাবাহিকতা ধরে রেখে বাংলার মেয়েরা অপরাজিত থেকেই ভারতের বিপক্ষে লড়বে। রাউন্ড রবিন লিগে টানা তিন ম্যাচে সুরভীরা নেপাল ২-০, ভারত ৩-১ ও ভুটানকে ৬-০ গোলে পরাজিত করে। অন্যদিকে ভারত হারায় ভুটান ও নেপালকে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।