অবাক কাণ্ড, মাঠে নামার একদিন আগে স্কোয়াড দিলো শ্রীলঙ্কা!
অবাক কাণ্ড, মাঠে নামার একদিন আগে স্কোয়াড দিলো শ্রীলঙ্কা!
BD HIGHLIGHTS
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার একদিন আগেই নিজেদের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে মাঠে নামছে শ্রীলঙ্কা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের এক দিন আগে আজ সিরিজের দল ঘোষণা করল শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল দিয়েছে শ্রীলঙ্কা। এতো পরে এসে দল ঘোষণা বিস্মিত করার মতো। যদিও লঙ্কানদের দল তৈরিই ছিলো একরকম। সিরিজের জন্যই স্বাভাবিকভাবেই চট্টগ্রামে অনুশীলন করেছে। এমনকি আনুষ্ঠানিকভাবে যে দল ঘোষণা করা হয়নি, তা লঙ্কান প্রধান কোচ ক্রিস সিলভারউডও নাকি জানতেন না। সংবাদ সম্মেলনে প্রশ্নে তাই ভড়কে গেলেন। বিব্রত মুখে তিনি বলেন, এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। প্রেস রিলিজ দেওয়া তো আমার কাজ নয়। দুর্ভাগ্যজনক, উত্তরটা দিতে পারছি না। শ্রীলঙ্কা ওয়ানডে স্কোয়াড : কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, পাথুম নিশাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুনিথ ভেল্লালাগে, আকিলা ধনাঞ্জয়া, চামিকা করুণারত্নে, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা, জানিথ লিয়ানাগে, সাহান আরাচিগে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য (১)
WoytfpubChZ
NPBtzAMEHjXwiQqY