অস্ট্রেলিয়া সিরিজের আগে স্বস্তি, সেরে উঠছেন তাইজুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে চোটের ধাক্কা সামলাতে হচ্ছে বাংলাদেশকে। এরই মধ্যে পেসার নাহিদ রানা ছিটকে গেছেন সিরিজ থেকে। চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে আছেন শরীফুল ইসলাম। প্রথম টেস্টে লিটন দাসের খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
এর মধ্যে প্রস্তুতি ম্যাচে আঙুলে চোট পাওয়া তাইজুল ইসলামকে নিয়েও তৈরি হয়েছিল দুশ্চিন্তা। তবে বাঁহাতি এই স্পিনারের চোটের অবস্থা এখন অনেকটাই ভালো বলে জানিয়েছেন দলের ফিজিও বায়েজিদ ইসলাম।
ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ব্যাটিংয়ের সময় আঙুলে আঘাত পান তাইজুল। চোটের কারণে দ্বিতীয় দিনে তাকে দিয়ে বোলিং করানো হয়নি।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তার বদলে একাদশে নেওয়া হয় পেসার মুশফিক হাসানকে। তবে একদিন পর তাইজুলকে নিয়ে স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ দলের ফিজিও। পর্যবেক্ষণের পর এক ভিডিও বার্তায় বায়েজিদ ইসলাম জানিয়েছেন, তাইজুলের ব্যথা ও ফোলা দুটোই কমেছে।
ফিজিও বলেন, ‘গত পরশুদিন তাইজুল ইসলাম যে ব্যথা পেয়েছিল, সেটি অনেকটাই কমে আসছে। ফোলা এবং পেইন দুটোই কমে আসছে। প্রথম টেস্ট আসতে আসতে আরও পাঁচ দিন বাকি আছে। আমাদের হাতে যথেষ্ট সময় আছে। আমরা আশা করছি, এই সময়ের মধ্যে তাইজুল পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।’
তাইজুলের চোট গুরুতর না হলেও প্রথম টেস্টের আগে তাকে নিয়ে বাড়তি সতর্ক বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। কারণ দলের বোলিং আক্রমণে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। বিশেষ করে অস্ট্রেলিয়ার কন্ডিশনে স্পিন বিভাগে তাইজুলের ওপর বড় দায়িত্ব থাকার কথা।
এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচটিও স্বস্তি দিতে পারেনি বাংলাদেশকে। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই নিজেদের সেরা ছন্দে দেখা যায়নি লাল-সবুজের প্রতিনিধিদের। শেষ পর্যন্ত ইনিংস হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।