সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে প্রকাশিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নারী টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন বাংলাদেশ দলের কয়েকজন ক্রিকেটার। ব্যাটারদের তালিকায় বড় লাফ দিয়েছেন শারমিন আক্তার সুপ্তা ও দিলারা আক্তার। ব্যাটিং র্যাঙ্কিংয়ে শারমিন আক্তার সুপ্তা ১০ ধাপ এগিয়ে ৩৭তম স্থানে উঠেছেন। দিলারা আক্তার এগিয়েছেন ৫ ধাপ, বর্তমানে তার অবস্থান ৫৫তম। এছাড়া স্বর্ণা আক্তার ১৯ ধাপ এগিয়ে যৌথভাবে ৬২তম স্থানে জায়গা করে নিয়েছেন। বোলিং বিভাগেও উন্নতি হয়েছে বাংলাদেশের। সুলতানা খাতুন ৪৮ ধাপ এগিয়ে ৩৮তম স্থানে উঠে এসে সবচেয়ে বড় অগ্রগতি দেখিয়েছেন। অন্যদিকে, বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারানো শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু সিরিজসেরা পারফরম্যান্সের পুরস্কার হিসেবে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। তিন ইনিংসে ১১৫ রান ও ৪ উইকেট নেওয়ার সুবাদে তিনি অলরাউন্ডার তালিকায় দুই ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠেছেন এবং বোলারদের তালিকায় তিন ধাপ এগিয়ে ৪১তম স্থানে পৌঁছেছেন। তার ওপরে রয়েছেন মেলি কার ও হেইলি ম্যাথিউস। শ্রীলঙ্কার আরও কয়েকজন ক্রিকেটারও র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। হার্ষিতা সামারাবিক্রমা ব্যাটিংয়ে পাঁচ ধাপ এগিয়ে যৌথভাবে ২০তম স্থানে, ইমেশা দুলানি ২৩ ধাপ এগিয়ে ৪৯তম স্থানে উঠেছেন। বোলিংয়ে কাভিশা দিলহারি ১৭তম ও মালকি মাদারা ৪৪তম স্থানে উঠে এসেছেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।