বাংলাদেশের হয়ে এএফসি বাছাইপর্বের ম্যাচ খেলতে দেশে এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী। আজ ম্যানচেস্টার থেকে সরাসরি নিজের জন্মভূমি সিলেটে যান তিনি। পরে হবিগঞ্জের বাহুবলে স্মানঘাটে হামজা তার বাড়ির সামনে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সেই অনুষ্ঠান শেষে ইফতারের পর বাড়ির উঠানে হবিগঞ্জ ও ঢাকা থেকে যাওয়া সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে হতে যাওয়া ম্যাচে কত নম্বর জার্সি নিয়ে মাঠে নামবেন হামজা তা নিয়ে ইতিমধ্যে কৌতূহল শুরু হয়ে গেছে। জানতে চাওয়া হলে তিনি উত্তরে জানান, ৮ নম্বর জার্সি পরে খেলতে চান তিনি। হামজা বলেন, 'আমি ৮ নাম্বার জার্সি পরেই মাঠে নামতে চাইবো। ' বর্তমানে জাতীয় দলে ৮ নম্বর জার্সি পরে খেলছেন চন্দন রায়। তার আগে বাংলাদেশের হয়ে এই নম্বরে প্রতিনিধিত্ব করেছেন এমন ফুটবলারদের মধ্যে অন্যতম মামুনুল মামুন-এনামুল হক-সাদ উদ্দিনরা। হামজা নিজের পেশাদার ক্যারিয়ারে বেশ কটি জার্সি নম্বরে খেলেছেন। তার মধ্যে লেস্টার সিটির হয়ে ৩৮ নম্বর দিয়ে শুরু করলেও পরের তিন মৌসুম ২০ নম্বর ও সর্বশেষ দুই মৌসুম ১৭ নম্বর জার্সিতে খেলেছেন। আর বর্তমান ক্লাব শেফিল্ডে তার জার্সি নম্বর হচ্ছে ২৪। আজ দেশের মাটিতে পা দেওয়ার পর থেকেই ফুটবলপ্রেমীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন হামজা। এয়ারপোর্ট থেকে শুরু করে হামজার বাসা সবখানেই শত শত মানুষের ঢল। হামজাকে নিয়ে বিভিন্ন আয়োজন, স্লোগানে স্লোগানে মেতে রয়েছে সবাই। এক নজর দেখার জন্য উপচে পড়ছে মানুষের ভিড়। দেশের মানুষের এমন ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করে হামজা বলেন, 'অনেক ভালো লেগেছে। আমি কল্পনাও করিনি এত মানুষ আসবে। সকলের প্রতি আমি কৃতজ্ঞ।' মানুষের এত ভালোবাসায় বাড়তি চাপ অনুভব করছেন কিনা এমন প্রশ্নের জবাব হামজা বলেন, 'কোনো চাপ নেই। মানুষ এখানে এসেছে, তারা আমাকে ভালোবাসা দিচ্ছে এতে কোনো চাপ অনুভব করছি না, বরং এটা আমাকে অনুপ্রাণিত করবে। ' বাংলাদেশের জার্সিতে ভালো কিছু করতে বদ্ধপরিকর হামজা বলেন, 'এশিয়ান গেমস ২০২৬ এ বাংলাদেশ দলকে নিয়ে যেতে চাই। '
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।