২০২১ সালে নানা কারণে দেশের অন্যতম সেরা অ্যাথলেট জহির রায়হানকে নিষিদ্ধ করা হয়েছিল। চার বছর পর আবারও শাস্তির মুখে পড়লেন তিনি। এবার ছয় মাসের জন্য জহিরকে নিষিদ্ধ করেছে অ্যাথলেটিকস ফেডারেশন। যদিও বুধবার রাতে ফেডারেশনের পাঠানো বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার পরিবর্তে ‘অব্যাহতি’ শব্দ ব্যবহার করা হয়েছে। এতে বলা হয়, ‘অ্যাথলেট জহির রায়হানকে আপাতত ছয় মাসের জন্য জাতীয় প্রশিক্ষণ ক্যাম্প, জাতীয় ও আন্তর্জাতিক সকল অ্যাথলেটিকস প্রতিযোগিতা, তৎসংশ্লিষ্ট যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।’ জহির রায়হান ৪০০ মিটারে দৌড়ে জাতীয় রেকর্ডধারী। ইভেন্টটিতে কয়েক বছর ধরে অপ্রতিদ্বন্দ্বী তিনি। গত বছর এশিয়ান ইনডোরে ৪০০ মিটার দৌড়ে জিতেছেন রুপা। গত মাসে চীনে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশের। ২০২১ সাল খেলেছেন টোকিও অলিম্পিকে। গত ২১-২৩ মার্চ চীনে অনুষ্ঠিত বিশ্ব ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে হিটে বাদ পড়ার পর গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়েছেন, এমন অভিযোগ জহিরের বিরুদ্ধে। এ ছাড়া জাতীয় দলের ক্যাম্পে ঈদের পর যোগ দেননি নৌবাহিনীর এই অ্যাথলেট। ক্যাম্পে যোগদান না করে বিকেএসপিতে অবস্থানের জন্য ফেডারেশন জহির রায়হানকে শোকজও করেছিল। সেই শোকজের উত্তর দেননি দেশের অন্যতম সেরা এই অ্যাথলেট।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।