আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে আবারও হারলো বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। প্রথম ম্যাচের হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ছিল, তবে মাঠে তা দেখা যায়নি। রবিবার রাতে আমিরাতের জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের এক নম্বর মাঠে ৩-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিকরা। আগের ম্যাচেও বাংলাদেশ ৩-১ গোলের ব্যবধানে হারেছিল। এই ম্যাচেও স্বাগতিক দলের মেয়েদের সঙ্গে আফিদা খন্দকার, শাহেদা আক্তাররা কিছুই করতে পারেননি। তবে রক্ষণাত্মক কৌশল না নিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা কিছু আক্রমণও করেছেন। বাংলাদেশ কোচ পিটার বাটলার একাদশে একটি পরিবর্তন আনেন; মুনকি আক্তারের জায়গায় খেলেন অর্পিতা বিশ্বাস। খেলার প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। আমিরাতের ফরোয়ার্ডরা দুই উইং ব্যবহার করে আক্রমণ শানিয়েছে। হাওয়ায় উড়ে আসা বল ফেরাতে হিমশিম খেয়েছে বাংলাদেশের ডিফেন্ডাররা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়িয়ে নেয় আমিরাত। এরপর ৮১ মিনিটে পেনাল্টি আদায় করে বাংলাদেশ। স্পট কিকে অধিনায়ক আফিদার গোল শুধুই ব্যবধান কমিয়েছে। আগের ম্যাচে হারের পর বাংলাদেশ কোচ উন্নতির আশা করেছিলেন, কিন্তু আমিরাতের মেয়েদের সঙ্গে ব্যবধানটা আরও স্পষ্ট হয়েছে। সংকটের সময় গড়া নতুন দলের প্রথম আন্তর্জাতিক সফরটি তাই হতাশাজনকভাবেই শেষ হলো।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।