তারকা দুই আর্চার অসীম কুমার দাস ও হাকিম আহমেদ রুবেল যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন আগেই। এবার তাদের পথ ধরলেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। গত শনিবার এই আর্চার দম্পতি যুক্তরাষ্ট্রেই গেছেন বলে জানা গেছে। তারা কি বেড়াতে না স্থায়ীভাবে থাকতে গেছেন তা কেউ জানেন না। এমনকি ফেডারেশনের কেউ জানেন না আর্চার দম্পতির যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা। কোচ মার্টিন ফ্রেডরিখও বললেন, ‘তাদের বিষয়ে আমি কিছুই জানি না।’ ২০২১ সালে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে যুক্তরাষ্ট্রে যাওয়া বাংলাদেশ আর্চারি দলের সদস্য ছিলেন রোমান ও দিয়া। অসীম ও রুবেলও ছিলেন সেই দলের সদস্য। আগের ভিসা কাজে লাগিয়েই চারজন দেশ ছেড়েছেন ফেডারেশনের অনেকে সন্দেহ করছেন। পারফরম্যান্সের কারণে জাতীয় দলের বাইরে ছিলেন রোমান। মাঝে স্বেচ্ছায় অবসর নিলেও তৎকালীন ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের অনুরোধে আবার ফেরেন। তবে তার স্ত্রী দিয়া ছিলেন ক্যাম্পেই। ফেডারেশনের চুক্তিবদ্ধ আর্চার। তিনি অনুমতি ছাড়া কীভাবে আমেরিকায় গেছেন তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।